সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজ ফিড স্ক্রলের সময় অনেক ভিডিও সামনে আসে। কেউ হয়তো দেখতে চায় না কিন্তু চালু হয়ে যায় ভিডিওগুলো।
তবে মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় ব্যবহারকারীরকে। আবার ডাটাও খরচ হয় বেশি। তবে খুব সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিওর অটো প্লে হওয়া বন্ধ করা যায়।
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে এর জন্য নির্দিষ্ট কোনো অপশন নেই। তবে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। আপনার ফোনের ‘ডেটা সেভার’ অন করে রাখুন। এর ফলে ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করার সময় সামনে কোনো ভিডিও এলেও তা সয়ংক্রিয়ভাবে চালু হবে না।
যতক্ষণ না ইউজার নিজের ওই ভিডিও চালু করছে, ততক্ষণ তা চালু হবে না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে সেটিংস অপশনে যান। সেখান থেকে অ্যাকাউন্ট অপশন বেছে নিন। এরপর সেলুলার ডাটা ইউজ, এরপর ডাটা সেভার অপশন অন করে দিন।

ফেসবুক
১. ফোনে ফেসবুক অ্যাপ খুলে সেটিংস এবং প্রাইভেসিতে যেতে হবে।
২. সেখানে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস অপশন ক্লিক করে ভিডিওস অ্যান্ড ফটোতে যেতে হবে।
৩. সেখানে ‘নেভার অটো প্লে ভিডিও’ অপশনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া বন্ধ হয়ে যাবে।


















