ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন

মাইক্রোসফট সক্ষমতা বাড়াল ট্রান্সলেশন ফিচারের

ট্রান্সলেশন সফটওয়্যারের সক্ষমতা বাড়াতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তিটি ব্যবহারকারীদের ট্রান্সলেশন ফিচার ব্যবহারে প্রতিনিয়ত উন্নত অভিজ্ঞতা দেবে। খবর টেকরাডার।

সফটওয়্যার জায়ান্টটি তাদের এক্সওয়াইজেড উদ্যোগের আওতায় টেক্সট, ভিশনম অডিও এবং ভাষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল যুক্ত করতে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের অন্যতম অনুষঙ্গ হিসেবে জি-কোড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি তৈরিতে সক্ষম; যা কথা বলা, শোনা ও বুঝতে সক্ষম।

জি-কোড মডেলের মাধ্যমে ট্রান্সলেটর সফটওয়্যারের পাশাপাশি আজুর এআই সার্ভিসও আপডেট করেছে। এসব মডেলের উৎপাদন ও যথাযথ পরিচালনায় সফটওয়্যার জায়ান্টটি এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট ও ট্রিটন ইনফারেন্স সার্ভার ব্যবহার করছে।

এছাড়া মাইক্রোসফটের ট্রান্সলেটরটি প্রথম মেশিন ট্রান্সলেশন সরবরাহকারী, যার মাধ্যমে গ্রাহকদের জন্য অভিজ্ঞদের মডেলে জি-কোডের সংমিশ্রণ করা সম্ভব হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ