দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩২তম জন্মদিন আজ। এমন দিনে বিদেশের মাটিতে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি। স্বভাবতই ভালো কিছু করতে চাইবেন তিনি।
জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন কোটি ভক্ত ও সমর্থকরা। অন্যদের মতো ড্যাশিং এ ওপেনারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামে খান পরিবারে জন্ম নেন বাংলাদেশ ক্রিকেটের এই উজ্জ্বলতম নক্ষত্র। বাবা ইকবাল খান ছিলেন ফুটবল খেলোয়াড়। অপরদিকে চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় ও অধিনায়ক।
এছাড়াও বড় ভাই নাফিস ইকবালও এই ক্রিকেট নিয়েই স্বপ্ন দেখেছেন। খেলাপ্রিয় পরিবারে বেড়ে উঠেই আজ ক্রিকেটের আকাশে নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের উজ্জ্বলতম এই নক্ষত্র। ধীরে ধীরে নিজেকে জানান দিয়ে এখন বাংলাদেশের ওপেনিংয়ে সেরা নির্ভরতার নাম তামিম।