ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিগগিরই ইনস্টাগ্রামে আসছে এনএফটি: জাকারবার্গ

ইনস্টাগ্রামে শিগগিরই এনএফটি সেবা যোগ করতে যাচ্ছে মেটা। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। খবর টেকক্রাঞ্চ।

ইনস্টাগ্রামে এনএফটি সেবা কেমন হবে বা সেবাটি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে খুঁটিনাটি বা বিস্তারিত জানাননি জাকারবার্গ। তবে ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক আলোচনায় বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই আপনাদের কিছু এনএফটি আনার সুযোগ হবে এবং আশা করছি সময়ের সঙ্গে এ পরিবেশেই নতুন কিছু মিন্ট করতে পারবেন।

এনএফটির বেলায় ‘মিন্ট’ বা ‘মিন্টিং’ শব্দগুলো দিয়ে আদতে নতুন কোনো এনএফটি তৈরি করা বা বিদ্যমান কোনো ডিজিটাল কনটেন্টকে এনএফটিতে পরিণত করার প্রক্রিয়াকেই বোঝায়। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে এনএফটি সেবা যোগ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। গত বছরেই তার সহকর্মীরা সক্রিয়ভাবে এনএফটি প্রযুক্তি বিচার-বিশ্লেষণ করে দেখছেন বলে জানিয়েছিলেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ