সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর দেশটিতে মোট ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ২০২০ সালে ২৭ জনের এবং ২০১৬ সালে একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
বিবিসি খবরে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া ৮১ জনের মধ্যে সাতজন ইয়েমেনের ও একজন সিরিয়ার নাগরিক রয়েছেন। তারা একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
তাদের মধ্যে কারো বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া অনেকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ এবং দেশে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে।