ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

মেটা’কে উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা করতে পারে রাশিয়া

ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।

এর আগে মেটা বলেছিল, তারা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনছে, যাতে কিছু দেশের লোকদেরকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেয়া যায়। তবে তা রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রাশিয়া এছাড়াও নিশ্চিত করেছে যে তারা রাশিয়ায় ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে। রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতোমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে। -বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ