ব্যবহারকারীদের সুবিধার জন্য সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ১০০ টিরও বেশি ভাষা ব্যবহারের সুযোগ রয়েছে। তবে অনেকেই জানেন না ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বাংলায় পরিবর্তন করার উপায়।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে ভাষা বদল করতে হলে-
প্রথমেই আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ ওপেন করুন।
ডান দিকে উপরে মেনু ট্যাব ক্লিক করুন।
স্ক্রোল ডাউন করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings & Privacy) বেছে নিন।
এরপর স্ক্রিনের নিচে থাকা সেটিংস সিলেক্ট করুন।
সেখানে থাকা ল্যাংগুয়েজ অ্যান্ড রিজন (Language & Region) ক্লিক করুন।
পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন।
দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন।
এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
এরপরে Save অপশন সিলেক্ট করলে আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।
কম্পিউওটার থেকে ভাষা বদল করতে চাইলে-
যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইট ওপেন করুন।
ডান দিকে উপরে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন।
এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন।
এরপর স্ক্রিনে অনেক অপশন দেখতে পাবেন। এখানে ল্যাংগুয়েজ বেছে নিন।
এখানে সরাসরি ভাষা পরিবর্তনের মেনু ওপেন হয়ে যাবে।
ফেসবুক ল্যাংগুয়েজের পাশে এডিট (Edit) বাটন দেখতে পাবেন।
এবার ড্রপ ডাউন মেনু থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
এরপর সেভ চেঞ্জেস সিলেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।