অ্যাপল গ্রাহকদের অপেক্ষার পালা শেষে আগামী ৮ মার্চ বাজারে আসছে আইফোন এসই।
নতুন আইফোনটির বড় ডিসপ্লে ব্যবহারকারীদের মুগ্ধ করবে। ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে দেওয়া হতে পারে। আর পারফর্ম্যান্সের জন্য আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট দেওয়া হবে। সফটওয়্যারের দিক থেকে সেটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে দেওয়া হতে পারে ৫জি কানেক্টিভিটিও।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চলবে শুধু আইফোনে
২০২০ সালে সর্বশেষ আইফোন এসই উন্মোচিত হয়েছিল। এরপর ডিভাইসটির আর আপডেটেড ভার্সন আসেনি। বছর দেড়েক পর আসছে নতুন ভার্সন।
এর সঙ্গে এবার একগুচ্ছ অ্যাপল পণ্যও আসছে। উন্মোচিত হবে আপগ্রেডেড আইপ্যাডস। যাতে থাকবে দ্রুতগতির চিপস। আইম্যাকসের আপগ্রেডেড ভার্সনও অবমুক্ত হওয়ার কথা রয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
ইতোমধ্যে নতুন পণ্যের ছবি হাতে এসেছে এশিয়ার কিছু কোম্পানির। সেই সূত্রে, অ্যাপলের নতুন ফোন ও আইপ্যাড এয়ারের বিষয়ে নিশ্চিত হচ্ছে বিভিন্ন টেক সাইট।

আইফোন এসই’র দাম আগের মডেলের থেকে আট হাজার টাকা কমাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে নতুন মডেলের দাম হতে পারে ২৪ হাজার টাকা। তবে এই দাম কেবল ফোনের বেস ভ্যরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বেশি দক্ষতা ও স্টোরেজের মডেলের ক্ষেত্রে আরও দাম বাড়াতে পারে অ্যাপল।


















