ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

ইউক্রেনে এবার ‘গুগল ম্যাপ’ ম্যাপ বন্ধ

রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেনে গুগল ম্যাপের বেশ কিছু টুলের কার্যকারিতা সাময়িক সময়ের বন্ধ করে দিয়েছে গুগল। বিশেষ করে ম্যাপে বিভিন্ন অঞ্চলের ট্রাফিক ও ব্যস্ততম সড়কের তথ্য প্রাপ্তির সঙ্গে জড়িত ফিচার বন্ধ করে দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর রয়টার্স। এক বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটি জানায়, ইউক্রেনের অধিবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে গুগল ম্যাপে দেশটির ট্রাফিক লেয়ার, ব্যস্ততম সড়ক ও জনসমাগম সংক্রান্ত তথ্য প্রদর্শন বন্ধ করে দিয়েছে। দেশটির অঞ্চলভিত্তিক কর্তৃপক্ষ ও বিভিন্ন সূত্রের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাশিয়া বিশাল সামরিক বহর নিয়ে ইউক্রেনে আক্রমণ করে। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমাবর্ষণ শুরু হলে নারী ও শিশুসহ ৪ লাখের বেশি সাধারণ মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাশিয়া সামরিক এ আগ্রাসনকে স্পেশাল অপারেশন নাম দিয়েছে। আগ্রাসন পরবর্তী সময়ে গুগলসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট অঞ্চলটির অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানা গেছে। যুদ্ধ সম্পর্কিত তথ্য সংগ্রহে অনলাইন সার্ভিস ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গবেষকরা প্রতিনিয়ত খোঁজ রাখছেন।

ক্যালিফোর্নিয়ার মিডেলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ জানান, ইউক্রেনে আক্রমণ চালানোর বিষয়ে পুতিনের ঘোষণার আগে তিনি গুগল ম্যাপে একটি জায়গায় ট্রাফিক জ্যামের তথ্য দেখতে পান। যদিও সেটি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতিকে নির্দেশ করছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ