বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির যে জোয়ার উঠেছে এবার সেই স্রোতেই গা ভাসালেন ইন্টেল। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নতুন চিপ উন্মোচন করেছে ইন্টেল। এর মাধ্যমে এনএফটি মিন্টিং, বিটকয়েন মাইনিং এর মতো সেবায় বহুলভাবে ব্যবহৃত হবে এই চিপ। খবর রয়টার্স।
সম্প্রতি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে ব্লকচেইন। ডেটা সংরক্ষণ থেকে শুরু করে তথ্যের সুরক্ষায় ভরসার স্থল এই ব্লকচেইন প্রযুক্তি। ইন্টেল বলছে, চিপটি শক্তি-সাশ্রয়ী এক্সিলারেটর, যা ব্লকচেইনের কাজ সম্পাদনের গতি বৃদ্ধি করবে। এক্ষেত্রে প্রচুর কম্পিউটিং ও বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়।
জানা গেছে, চলতি বছরের শেষ দিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে এই চিপের। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেল-এর নতুন এই চিপের প্রথম গ্রাহক জ্যাক ডরসি’র ব্লক ইনকরপোরেটেড।
পাবলিক লেজার হিসেবে পরিচিত এই প্রযুক্তি কম্পিউটার নেটওয়ার্কের ট্রানজেকশন ডাটা সংরক্ষণ করে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এ এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হচ্ছে।



















