ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

‘বাজাজ অটো’র স্বপ্নদ্রষ্টা রাহুল বাজাজ আর নেই

বাজাজ অটো’র সাবেক চেয়ারম্যান প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ আর নেই। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রাহুল বাজাজ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পুনের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাজাজ গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতি এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৩৮ সালের ১০ জুন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সাল থেকে পাঁচ দশক বাজাজ গ্রুপের নেতৃত্বে ছিলেন রাহুল বাজাজ। কলকাতায় জন্ম নেওয়া এই শিল্পপতির পড়ালেখা করেন মূলত দিল্লি ও মুম্বাই থেকে। উচ্চশিক্ষার জন্য গিয়ে ছিলেন বিদেশেও। বিদেশ থেকে ফিরে দেশে বাজাজ অটোর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে সাফল্যের শিখরে উঠে বাজাজ অটো গ্রুপ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাহুল বাজাজ পাঁচ দশক ধরে কোম্পানি ও গোষ্ঠীর সাফল্যে বিশাল অবদান রেখেছেন। তার অসাধারণ অভিজ্ঞতা বিবেচনা করে ও কোম্পানির স্বার্থে তাঁকে উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিলো। সেই সময়ই তিনি তাঁর অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে সংস্থার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। বাজাজ কোম্পানি সর্বদাই তাঁর কাছ থেকে উপকৃত হয়েছিলো।

১৯৬৮ সালে রাহুল বাজাজ বাবাজ অটো’র এফেকটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাহুল বাজাজ। তাঁর নেতৃত্বে বাজাজ অটো মধ্যবিত্ত ভারতীদের পরিবহনে আনে নতুন দিগন্ত। যার প্রভাব পড়েছিল দেশটির আর্থ-সামাজিক অবস্থায়ও।

রাহুল বাজাজের নেতৃত্বে বাজাজ অটোর টার্নওভার ৭.২ কোটি থেকে ১২ হাজার কোটিতে পৌঁছেছে এবং এটি স্কুটার বিক্রির ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় বাজাজ। ২০০৫ সালে রাহুল তাঁর ছেলে রাজীবের হাতে কোম্পানির দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর বাজাজের পণ্যের চাহিদা শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও বেড়ে যায়।

২০২১ সালের এপ্রিল মাসে তিনি বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু তারপরই তিনি পয়লা মে থেকে বাজাজ অটো মেজর চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে নতুন করে পথা চলা শুরু করেন।

রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃবৃন্দ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ