করোনা মহামারীর মধ্যে ক্রোমবুকের মতো ডিভাইসের ব্যবহার বেড়েছে। এবার শিক্ষার্থীদের জন্য ক্রোমবুক রিপেয়ার প্রোগ্রাম চালু করতে যাচ্ছে গুগল। খবর টেকরাডার।
প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি চালু করা হবে। আর্স টেকনিকার তথ্যানুযায়ী, স্কুলের জন্য ক্রোমবুক সেলফ রিপেয়ার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ রিপেয়ারের বিষয়ে শিক্ষা দেয়া হবে। পাশাপাশি এ ধরনের ইন স্কুল স্কিম পরিচালনায় গুগল সহায়তা করে। এর মধ্যে কোন ক্রোমবুকে কী সমস্যা রয়েছে, সেটি সমাধানে যন্ত্রাংশ পাওয়ার বিষয়েও জানানো হয়। এর মধ্যে কি-বোর্ড ও ডিসপ্লে রয়েছে। পাশাপাশি এসব যন্ত্রাংশ নিরাপদ ও সঠিক পদ্ধতিতে অপসারণ ও পরিবর্তনের বিষয়েও নির্দেশনা দেয়া হয়।