শ্রীলংকায় ক্লাউড গেমিং প্লাটফর্ম অনমো চালু করবে স্থানীয় টেলিকম প্রতিষ্ঠান অনমোবাইল। এ লক্ষ্যে নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান ডায়ালগ এক্সিয়াটা পিএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটসনাউ।
গেমিং প্লাটফর্মটিতে ক্লাউড স্ট্রিমিং, সোস্যাল ই-স্পোর্টস ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় থাকবে। অনমোর ক্লাউড গেমিং অভিজ্ঞতার মাধ্যমে ডায়ালগের ব্যবহারকারীরা অ্যাকশন, আর্কেড, রেসিং, অ্যাডভেঞ্চার, পাজলসহ বেশকিছু বিখ্যাত ক্যাটাগরির মোবাইল গেম খেলতে পারবে।
প্রতিটি ক্যাটাগরিতে অনমো ৬০টির বেশি মোবাইল গেম খেলার সুযোগ দেয়। পাশাপাশি প্রতি সপ্তাহেই নতুন গেম যুক্ত করে। নতুন পরিষেবার বিষয়ে ব্যবহারকারীদের ধারণা প্রদানে প্লাটফর্মটি ২০২১ সালের ডিসেম্বরে আয়োজিত উদ্বোধন ইভেন্টে ব্যবহারকারীদের ফ্রি ট্রায়াল সাবস্ক্রিপশন সুবিধা দিয়ে আসছে।
অনমোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কৃশ সেশোদ্রি বলেন, আমাদের বিশ্বাস এ অঞ্চলে অনমো ক্লাউড গেমিংয়ের অন্যতম গন্তব্যস্থল হিসেবে জায়গা করে নেবে। ডায়ালগের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে শ্রীলংকায় প্রথম ক্লাউড গেমিং প্লাটফর্ম চালুর বিষয়ে আমরা উৎসাহী।
সামাজিকভাবে খেলার সংক্ষিপ্ত মাধ্যম, বিভিন্ন পরিচালিত গেম ও ভার্চুয়াল পুরস্কার অনমো প্লাটফর্মটি ডায়ালগ ব্যবহারকারীদের মজাদার ও আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে।



















