ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মার্চে অ্যাপলের স্প্রিং ইভেন্টে অ্যাপল তাদের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘আইফোন এসই’ ফাইভজি আনতে যাচ্ছে।
জানা গেছে, নতুন এই ফোনে দ্রুত গতির চিপ, উন্নত ক্যামেরা এবং আইফোনের চলমান ৪.৭ ইঞ্চি স্ক্রিনযুক্ত থাকবে।
ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আইফোন এসই মডেলটি বাজারে এনেছে অ্যাপল। এবারের নতুন এই ফোনে এ১৫ সিপিইউ এবং ৫জি নেটওয়ার্ক উন্নত হবে ধারণা করছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, ডিজাইনে যেহেতু কোনো পরিবর্তন আসছে না, তাই আইফোন এসই আগের মতোই থাকছে বলে মনে করা যায়।
অ্যাপলের এই স্প্রিং ইভেন্টে কাস্টম সিপিইউ প্রযুক্তি আইম্যাক, ম্যাক প্রো ডেস্কটপ, নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার, সাশ্রয়ী ম্যাকবুক প্রো, তিনটি অ্যাপল ঘড়ি, চার মডেলের আইফোন ১৪ বাজারে আনার ঘোষণা আসতে পারে।