ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন

ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর বাইরে রাখার বিষয়ে রাশিয়া যে দাবি জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানালো ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

তবে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পূর্ব ইউরোপে নিরাপত্তার গ্যারান্টি চায়। ইতোপূর্বে রাশিয়া পরিষ্কার করেই বলেছে যে, ইউক্রেনকে কখনোই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার প্রতিশ্রুতি মস্কো লিখিতভাবে চায়। এমনকি সোভিয়েত ইউনিয়নের সাবেক এই প্রদেশে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না; এমন প্রতিশ্রুতিও চায় রাশিয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ