কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিরীন আখতার। তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলে ২০ ডিসেম্বর, ২০২১-এ ব্যাংকে যোগদান করেন তিনি। এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ১৪ ডিসেম্বর, ২০২১ অবসর নেন শিরীন আখতার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর বিআরসির মাধ্যমে ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, সিএফও, ফরিদপুর, সিলেট, ঢাকা সার্কেল-২ ও ময়মনসিংহ বিভাগের সার্কেল প্রধানের দায়িত্বে ছিলেন।
কর্মজীবনে তিনি এমবিএ, এলএলবি ও ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন তিনি। শিরীন আখতার ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঢাকার মোহাম্মদপুর থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুমা আয়েশা রহমান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক প্রয়াত খলিলুর রহমানের জ্যেষ্ঠ কন্যা।
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক হেকিম হাবিবুর রহমান আখুন জাদার প্রপৌত্রি ও বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নাতবৌ। তিনি এক পুত্র সন্তানের জননী।













