সম্প্রতি মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য আকর্ষণীয় সব ফিচার এনে তাক লাগাচ্ছে প্রযুক্তি বিশ্বকে। এবার তারই ধারাবাহিকতায় ভাষা পরিবর্তনের সুযোগ নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ।
বাংলা, হিন্দি, তামিল, গুজরাটি, কন্নড়সহ আরও বেশ কিছু ভাষায় ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। মূলত এই ফিচারটি শুরুতে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এনেছিল প্রতিষ্ঠানটি।
এবার হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। দুটি উপায়ে ভাষা পরিবর্তন করতে পারবেন। প্রথমটি হল পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করতে হলে প্রথমে অ্যান্ড্রোয়েট ফোনের Settings ওপেন করুন→ System → Language & input → Languages। Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
আইফোনের ক্ষেত্রে প্রথমে আইফোনের Settings-এ যান →General → Language & Region → iPhone Language। পছন্দসই ভাষাটি নির্বাচন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে
WhatsApp Settings ওপেন করুন।
Chats-এ ট্যাপ করুন→ App Language
পছন্দসই ভাষা সিলেক্ট করুন।