ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন

আবারও সিরিজ ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

আবারও সিরিজ ভূমিকম্পে কেঁপে উঠল চীন। চীনের ইউনান প্রদেশে ৫.৫ মাত্রায় ভূমিকম্পে আঘাত হেনেছে। এতে আন্তত ২২ জন আহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) দেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং গভীরতা ছিল ৬.২ মাইল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইউনান প্রদেশের লিজিয়াং শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্তের কোনো খবর পাওয়া যায়নি। খবর: আল-জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ