ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন

দেশে আসছে অপোর প্রথম ফোল্ডিং স্মার্টফোন

কিছুদিন আগেই বিশ্বব্যাপী অপোর প্রথম ভাজযোগ্য ফ্লাগশিপ ফোন দিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। বিশ্বে হাতেগোনা যে কয়েকটি স্মার্টফোন কোম্পানি ভাজযোগ্য বা ফোল্ডেবেল ফোন বাজারে এনেছে তাদের তালিকায় সর্বশেষ সংযোজন অপো। এবার গুঞ্জন উঠেছে, এই ফোনটি দেশের বাজারে আসতে পারে এ নিয়ে।

কারণ সম্পতি অপো ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড্যামন ইয়াং এর হাতে ফোনটি দেখা গেছে। অনুষ্ঠানের এক ফাঁকে দেখা যায়, সহকর্মীর সঙ্গে আলাপরত ড্যামন ইয়াং বাম হাতে সাদা রঙের ফোনটি ধরে আছেন। ফোনটি যে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফাইন্ড এন এটা নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, দুর্দান্ত কাটিং এজ প্রযুক্তির ফাইন্ড এন ফোনটি দেশের বাজারেও আসতে পারে। তবে কবে আসতে পারে এ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

জানা গেছে, ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭.১ ইঞ্চি ও ৫.৪৯ ইঞ্চি বিশিষ্ট ডুয়াল ডিসপ্লে। ফোল্ডেবল এলটিপি ও অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন দেওয়া হয়েছে আনফোল্ডেড ১৭৯২*১৯২০ পিক্সেলের ও অপরটি ৯৮৮*১৯৭২ পিক্সেলের।

ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাথমিক ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এ ছাড়াও সঙ্গে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ।

ফাইন্ড এন ফোনটির চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির সঙ্গে থাকছে ৮/১২ জিবি র‌্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। ফাইভজি বিশিষ্ট এই ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ