কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
নারী-পুরুষের সরব উপস্থিতিতে চলছে শান্তিপূর্ণ ভোট
সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সদরের উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এখনো পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ১৫টি ইউপির মধ্যে ৩টিতে ইভিএম এবং ১২ ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এসব ইউনিয়নে ৭৯ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৪২জন সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।



















