ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

গুগল ও মেটাকে জরিমানা করলো রাশিয়া

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল ও মেটাকে জরিমানা করেছে রাশিয়া। মস্কোর একটি আদালতে গুগলকে ১০ কোটি ডলার ও মেটাকে ২ কোটি ৭২ লাখ ডলার জরিমানা করা হয়েছে। খবর এপি।

রাশিয়ার তাগানস্কি জেলা কোর্ট গুগল নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটিকে ৭২০ কোটি রুবল বা প্রায় ৯ কোটি ৮৪ লাখ ডলার প্রশাসনিক জরিমানা করার আদেশ দিয়েছেন তাগানস্কি কোর্ট। এর পরে ২০০ কোটি রুবল বা ২ কোটি ৭২ লাখ ডলারের জরিমানা দণ্ড দেন রাশিয়ার আদালত।

এ বিষয়ে গুগলের তরফ থেকে বলা হয়েছে, আদালতের নথি দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। চলতি বছর এর আগেও গুগল, ফেসবুক ও টুইটারকে ছোট অংকের জরিমানা করেছে রাশিয়া। তবে গত শুক্রবার এ পর্যন্ত সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। দেশটির যোগাযোগ তত্ত্বাবধান সংস্থা রসকোমনাদজোর বলেছে, নিষিদ্ধ কনটেন্ট না সরানোর অভিযোগে এ জরিমানা করা হয় রাশিয়ার তরফ থেকে। সংস্থাটি আরো জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রাম রাশিয়ার অনুরোধ সত্ত্বেও প্রায় দুই হাজার কনটেন্ট সরাতে ব্যর্থ হয়েছে। গুগলের ক্ষেত্রে সংখ্যাটি ২ হাজার ৬০০।

চলতি বছর বিভিন্ন টেক জায়ান্টকে জরিমানা করার জন্য সমালোচিত হয়েছে রাশিয়া। এবার সে তালিকায় নতুন করে যোগ দিল গুগল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ