ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

নিরাপত্তা দলের ৩ সদস্য করোনা পজেটিভ, আইসোলেশনে ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিরাপত্তা দলের তিন সদস্য কভিড-১৯ রোগে আক্রান্ত। তবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ট্রুডোর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

তবে এরপরের প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন কাজ তিনি অফিসের বাইরে থেকেই করছেন। ট্রুডো জানিয়েছেন, তিনি ও তার সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সে কারণে তিনি জনসমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলছেন।

দেশটির সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী, আইসোলেশনে আছেন জাস্টিন ট্রুডো। নিয়ম মেনে চলছেন তার সঙ্গী ও কভিড পজেটিভ তিন কর্মকর্তাও।

এর আগে গতবছর ট্রুডোর স্ত্রী কভিড পজেটিভ হলে সে সময়েও কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ