ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন

বিএমবিএ’র নতুন কমিটিকে শুভেচ্ছা জানালো সিএসই

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)-এর নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)। নতুন কমিটির সভাপতি মো. ছায়েদুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সোমবার (২০ ডিসেম্বর) সিএসই’র ঢাকাস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিএসই’র পরিচালক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, বিএমবি’র সভাপতি কার্যনির্বাহী সদস্য মাহবুব এইচ মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

এ সময় শেয়ারবাজারের উন্নয়ন ও শেয়ারবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়নের জন্য একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ