ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে মটো এজ এস৩০

স্ন্যাপড্রাগনের ৮৮৮ প্লাস প্রসেসরের পাশাপাশি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফাইভজি প্রযুক্তির নতুন স্মার্টফোন নিয়ে এসেছে মটোরোলা। সম্প্রতি বাজারে স্ন্যাপড্রাগন ৮ জেন ওয়ান প্রসেসর-সংবলিত এজ এস৩০ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে মিড রেঞ্জে এস৩০ এনেছে লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

মটো এজ এস৩০ স্মার্টফোনে ৬ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০৮০–২৪০০ পিক্সেলের আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ ও টাচ স্যাম্পলিং রেট ৫৭৬ হার্জ। ডিসপ্লেতে এইচডিআর১০ প্লাস সাপোর্টও রয়েছে। স্মার্টফোনটির বডি টু স্ক্রি রেশিও ৮৬ দশমিক ৫ শতাংশ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩৯৫ পিক্সেল পার ইঞ্চি (পিপিআই)।

মিড রেঞ্জের নতুন স্মার্টফোনটিতে কোয়ালকমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৮৮প্লাস প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআরফাইভ র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য অ্যাড্রেনো ৬৬০ ইউনিট যুক্ত করেছে মটোরোলা।

অপারেটিং সিস্টেম হিসেবে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ ও মাই ইউআই ৩.০ ভার্সন দেয়া হয়েছে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। প্রথমেই রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এরপর ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

মটো এজ এস৩০ স্মার্টফোনে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে। এটি আইপি৫২ রেটিং প্রাপ্ত। তাই পানির ঝাপটা ও ধুলোবালিতে কোনো ক্ষতি হবে না। স্মার্টফোনটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস/এ-জিপিএস, মিমো ও ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। সেন্সরের দিক থেকে এতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জায়রোস্কোপ, প্রক্সিমিটি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

গ্ল্যাসিয়ার ব্লু ও ফ্যান্টম ব্ল্যাক এ দুটি রঙে এবং চারটি ভ্যারিয়েন্টে এজ এস৩০ কেনা যাবে। বেজ ভ্যারিয়েন্টটি হচ্ছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম বা ইন্টারনাল স্টোরেজের। এর মূল্য ২৩ হাজার ৬৯২ রুপি। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের মূল্য ২৬ হাজার ৬২ রুপি এবং ৮ জিবি র‌্যামও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৮ হাজার ৪৩৩ রুপি। স্মার্টফোনটির ১২ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০ হাজার ৮০০ রুপির কাছাকাছি। গ্যাজেটস নাউ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ