মাইক্রোসফটের পাশাপাশি মোবাইল প্লাটফর্মে প্লেস্টেশন নাউ ফিচার চালু করবে সনি। এর মাধ্যমে পিএসথ্রির ৪৫০-এর অধিক গেম স্ট্রিমের পাশাপাশি ভবিষ্যতে পিএসফোরের টাইটেলও যুক্ত করা যাবে। খবর এনগ্যাজেট।
২০১৭ সালে মোবাইল এক্সটেনশন যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল সনি। অ্যাপলের বিরুদ্ধে এপিক গেমসের মামলার তথ্যে এসব তথ্য জানতে পেরেছিল দ্য ভার্জ। সম্প্রতি অ্যাপল প্লেস্টেশন নাউয়ের পরিধি বিস্তারের বিষয়ে জানিয়েছে। কেননা এতদিন এটি পরীক্ষমূলক পর্যায়ে ছিল। ২০১৯ সালের পর আর্কেড মোড চালু হলেও এখনো স্ট্রিমিং পরিষেবা চালু হয়নি। বর্তমানে অ্যাপল গেমিং সাবস্ক্রিপশনের দিক থেকে প্লেস্টেশনের বিস্তৃতিকে বড় পরিবর্তন হিসেবে দেখছে।
অ্যাপলের তথ্য সত্য হলেও সনি কবে নাগাদ স্মার্টফোনে গেম স্ট্রিমিংয়ের সুবিধা আনবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ২০২২ সালের বসন্তে প্লেস্টেশন নাউ ও প্লেস্টেশন প্লাসের একটি হাইব্রিড প্লাটফর্ম চালুর কথা রয়েছে। তবে প্লাটফর্মটি স্মার্টফোনে চলবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সনির পক্ষ থেকে মন্তব্য প্রকাশে অপারগতা প্রকাশ করা হয়েছে।