ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন

সিম্ফনি বাজারে নিয়ে এল সাশ্রয়ী মুল্যে জেড২২ স্মার্টফোন

দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি বাংলাদেশের বাজারে নিয়ে এল জেড২২ নামের নতুন একটি স্মার্টফোন। জেড২২-এর বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে সিম্ফনির পক্ষ থেকে জানানো হয়, ১.৮ গিগাহার্টজের ইউনি সকের অক্টা কোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১১.০-এর গো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। ৬.৫২ ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লেতে আছে এইচডি প্লাস বা ১৬০০*৭২০ রেজুলেশন।

হ্যান্ডসেটটিতে আছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এআই-সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও নাইট মোডের জন্য আছে সিআইএফ ক্যামেরা, যার অ্যাপারচার ১.৮৫। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেলের।

ডিসপ্লে ফ্ল্যাশ থাকার কারণে সেলফিও হবে অনেক বেশি আকর্ষণীয়। ক্যামেরার ফিচারগুলো হলো বোথ সাইড পোর্ট্রেইট মোড, নাইট মোড, কিউআর কোড, প্যানোরামা, এইচডিআর, স্লো-মো, অডিও নোট, ওয়াটার মার্ক ও ফেস বিউটি।

পাঁচ হাজার এমএএইচের লি-পলিমার ব্যাটারির ফোনটি ব্যবহার করা যাবে একটানা দুদিন। সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ জেড২২ সম্পর্কে বলেন, বাংলাদেশে উৎপাদিত সিম্ফনি জেড২২ স্বল্প বাজেটে উন্নত প্রযুক্তির একটি উদাহরণ। প্রযুক্তির ব্যবহার ও দামে সিম্ফনি জেড২২ বাজারের বাকি সব ফোন থেকে এগিয়ে থাকবে।

সিম্ফনির সব আউটলেটে অপারেটর বান্ডেল অফারসহ এ হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ১৯০ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ