হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন অপশন। এতে ব্যবহারকারীরা মেসেজ ডিলিটের ক্ষেত্রে সময় আগে থেকে সেট করে রাখতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীরা এখন ডিজঅ্যাপিয়ারিং মেসেজ অপশন অটোম্যাটিকভাবেই চালু রাখতে পারবেন। ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেই ফিচারটি প্রযোজ্য। এক্ষেত্রে ২৪ ঘণ্টা, সাতদিন ও ৯০ দিনের তিনটি ডিফল্ট অপশন রয়েছে। খবর টেক ক্রাঞ্চ।
গত বছরের নভেম্বরে ডিজঅ্যাপিয়ারিং ফিচার লঞ্চ করেছিল হোয়াটসঅ্যাপ। ফিচারটির সাহায্যে গ্রাহকরা কোনো মেসেজ পাঠানোর একটা নির্দিষ্ট সময় পরই তা গায়েব হয়ে যায়। আপাতত এই ফিচারের সময়সীমা নির্ধারণ করেছে কোম্পানি। কোনো মেসেজ ডিসঅ্যাপিয়ার বা মুছে যাওয়ার সময়সীমা সর্বনিম্ন ২৪ ঘণ্টা এবং সর্বোচ্চ ৯০ দিন হতে চলেছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ মুছে যাওয়ার সময়সীমা ছিল সাতদিন। তবে এখন মোট তিনটি সময়সীমা রয়েছে হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং ফিচারে।
এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ডিজঅ্যাপিয়ারিং ফিচার চালু রাখলে সেক্ষেত্রে সময়ও আগাম সেট করে রাখতে পারবে। তাছাড়া ২৪ ঘণ্টা, সাতদিন ও ৯০ দিনের ডিফল্ট অপশন তো রয়েছেই।
হোয়াটসঅ্যাপের তরফে এও জানানো হয়েছে, যখন কোনো ব্যবহারকারী একটি নতুন ওয়ান-অন-ওয়ান চ্যাট শুরু করবেন, তখন ইউজারের কাছে একটি নোটিফিকেশন পাঠিয়ে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হবে যে, ডিজঅ্যাপিয়ারিং ফিচার অন রয়েছে। সেই সঙ্গে এটাও বলা হবে যে, ডিফল্ট অনুযায়ী এই ফিচার চালু রয়েছে। তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং ফিচার বন্ধ করার সুযোগও পাবেন ব্যবহারকারীরা।
আপাতত ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেই এই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার কাজ করবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এখনই হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু হচ্ছে না।