দেশের পুঁজিবাজারে চলমান অস্থিরতা নিয়ে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজারের উন্নয়নের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে অংশগ্রহণকারীদের মতবিনিময় সভায় প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তদারকি কমিটি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের চলমান বৈঠকে কোন সিন্ধান্ত হয়নি। তবে আলোচনা ইতিবাচক হয়েছে।
তিনি আরো জানান, ২০১৯ সালে অর্থমন্ত্রীর নেতৃত্বে সুধীজনের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী একমাসের মধ্যে যার যার অবস্থানের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ মাসে বা আগামী একসপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকের পর পুঁজিবাজারে দৃশ্যমান কিছু হবে আশা করছি বলেও জানান তিনি।