এ মাসে ফাইভজি প্রযুক্তি চালু করবে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ফাইভজি পরিষেবার পরীক্ষা চালাবে টেলিকম মালয়েশিয়া। খবর ইকোনমিক টাইমস।
সম্প্রতি দেশটির বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এ ঘোষণা দেয়। টেলিকম মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির রাজধানী কুয়ালালামপুরসহ দুটি শহরে এ পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এর মাধ্যমে প্রথমবার কোনো প্রতিষ্ঠান দেশটিতে ফাইভজি সেবা চালু করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, পুরো দেশে ফাইভজি সুবিধা প্রদানে সরকারি প্রয়াসকে আরো বেগবান করতে আমাদের সমর্থন বহাল থাকবে। গত মাসে রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার প্রধান মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও দামের বিষয়ে প্রশ্ন তুলেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত ফাইভজি পরিষেবার পাইকারি প্রতিষ্ঠান ডিজিটাল ন্যাশনাল বারহেড (ডিএনবি) জানিয়েছে, ক্যারিয়ারের বিষয়ে কোনো চুক্তি হয়নি। পাশাপাশি আলোচনার জন্য নির্ধারিত সময়ের ব্যাপারে তারা উচ্চাকাঙ্ক্ষী।