জনপ্রিয় ই-কমার্স সাইট হিসেবে দেশে নাম লিখতে পথ পদর্শনের পথে অগ্রযাত্রায় ছিল আলেশা মার্ট। খুব অল্প সময়ই গ্রাহকের মন জয় করে নিয়েছিল তারা।
বিশাল ডিসকাউন্ট অফার থেকে শুরু করে পণ্যের মান ও ডেলিভারি সময় কম পাওয়ায় গ্রাহকের চাহিদার কোন শেষ ছিল না। কিন্তু সেই ই-কমার্স সাইটে এখন অন্ধকার নেমে এসেছে! অনিদিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ই-কমার্স সাইটটি।
এতো ভালো ই-কমার্স সাইট হঠাৎ করেই বন্ধ ঘোষণা দেওয়ার কারণ কি? কেনইবা তারা হুট করেই এমন সিদ্বান্তে অটল- এমন ছোট-খাট প্রশ্ন উঁকি দিচ্ছে সর্বস্তরের মাঝে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৩ টায় প্রতিষ্ঠানির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোষ্টে অনিদিষ্টিকালের জন্য আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ‘অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল (১ ডিসেম্বর) আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বল প্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’

‘উল্লেখ্য যে, বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার (গ্রাহক) নয়, তাদের পেমেন্ট সিডিউল ছিল না এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু করা হবে। এ পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আলেশা মার্ট-এর সাথে থাকার জন্য ধন্যবাদ’, বলা হয় ফেসবুকের ওই পোস্টে।
এ বিষয়ে বিস্তারিত জানতে আলেশা মার্টের কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।













