‘আমাদের জন্য অনেকেই রাতে ঘুমাতে পারেন না।’ ন্যাটোর ক্ষমতা প্রসঙ্গে এমনটাই মনে করেন মার্কিন মেরিন কর ব্রিগেডিয়ার জেনারেল সাইমন ডোরান। মার্কিন প্রতিনিধি হিসাবে ব্রিটিশ কেরিয়ার স্ট্রাইক গ্রুপ ২১ (বা সিএসজি২১) প্রকল্পে কাজ করেন ডোরান। এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী জাহাজের দলের তালিকায় পঞ্চম।
বর্তমানে, এই বিশাল আকারের জাহাজের দলটি যুক্তরাজ্যের দিকে ফিরছে। ঘরে ফেরার আগে চল্লিশ হাজার নটিক্যাল মাইল পথ পেরিয়েছে তারা। সিএসজি২১ দলের একেবারে মাঝে রয়েছে এইচএমএস কুইন এলিজাবেথ জাহাজ। সিএসজি ২১ তার যাত্রাপথে কখনো ইসলামিক ষ্টেট বা কখনো চীনা সাবমেরিনের সাথে পাল্লা দিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি কালো সাগরে মহড়া সেরে আসা এই জাহাজগুলি প্রয়োজনে যেকোনো স্থানে গিয়ে লড়তে প্রস্তুত, নিশ্চিত করলেন ডোরান।
তিনি বলেন, ‘শুধু সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে লড়তেই নয়, প্রয়োজনে আমাদের মিত্রদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমরা। আমাদের বিমানবাহী জাহাজে রয়েছে বহু হালনাগাদ প্রযুক্তির যুদ্ধবিমান। মূল জাহাজটি রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজের চক্র দিয়ে ঘেরা। ফলে, এটা নিয়ে সবাই চিন্তিত।’