ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

এক মাস সময় বাড়লো আয়কর রিটার্ন দাখিলের

অবশেষে আরো এক মাস সময় বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৫টায় তিনি জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। তাই জরিমানা এড়াতে হাজার হাজার আয় করদাতা তাদের রিটার্ন জমা দেন। রাজধানীর সবগুলো কর অঞ্চলে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) পর্যন্ত দেশের ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ