বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৭১৯ জন। এনিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৬ কোটি ৮৫ লাখ ১ হাজার ৩৩৭ জনে।
একই সময়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ২২৮ জনের। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৫ হাজার ৮৩৮ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৫১৮ জন। এই নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির মোট সংখ্যা পৌঁছাল ২৩ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ১২৫ জনে।
ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৩৫৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৯৯ লাখ ৮ হাজার ২১৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৩ হাজার ১৪০ জন।