ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

করোনা নিয়ে যে কারণে ইউরোপে দাঙ্গা শুরু হয়েছে

করোনা পরিস্থিতি নিয়ে মাত্র কয়েকমাস আগেই, ইউরোপে সবাই স্বস্তির নি:শ্বাস ফেলছিলেন। সংক্রমণের গ্রাফ বা রেখা প্যানডেমিক শুরুর পর সবচেয়ে নিচুতে নেমে গিয়েছিল।

কিন্তু গত কিছুদিনে সংক্রমণ বহু হু করে বাড়ার কারণে বিভিন্ন দেশের সরকার নতুন করে বিধিনিষেধ চাপানো শুরু করলে বহু মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

এর পর এ সপ্তাহে কোভিড নিয়ে ইউরোপের বেশ কটি শহরে রীতিমত দাঙ্গা হয়েছে।

বেশ কিছু শহরে ভাঙচুর হয়েছে, গাড়িতে আগুন দেয়া হয়েছে, পুলিশ দিকে পেট্রল বোমা ছুড়েছে মানুষজন। পরিস্থিতি সামলাতে বিভিন্ন জায়গায় দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছে। কাঁদানে গ্যাস, জল-কামান ব্যবহার করতে হয়েছে যা ইউরোপে বিরল।

শুক্রবার রাত থেকে শুরু করে রোববার পর্যন্ত ইউরোপের বড় বড় বেশ কটি শহরে যে মাত্রার সহিংস বিক্ষোভ দেখা গেছে – তা সচরাচর চোখে পড়েনা।

সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে নেদারল্যান্ডসে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে দাঙ্গা পুলিশের রীতিমত যুদ্ধ হয়েছে।

মানুষজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-পেট্রোল বোমা ছুঁড়েছে। তারা অনেক গাড়ি জ্বলিয়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি, জল-কামান, কাঁদানে গ্যাস ছাড়াও ঘোড়া এবং কুকুরের সাহায্য নিতে হয়েছে। এমনকি ফাঁকা গুলিও ছুঁড়তে হয়েছে – যার নজির ইউরোপে বিরল।

সূত্রঃ বিবিসি বাংলা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ