১৮ বছরের বেশি বয়সী আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগে টিপ জার ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু করেছে প্লাটফর্মটি।
এ ফিচারের মাধ্যমে যদি কোনো ব্যবহারকারী বিনোদনমূলক, তথ্যবহুল টুইট দেখতে পান, তাহলে পোস্টদাতার ক্যাশ অ্যাপ, প্যাট্রিয়ন, পেপাল, ব্যান্ডক্যাম্প ও ভেনমোতে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। মে মাসে প্রথম ফিচারটি চালু করে টুইটার। এনগ্যাজেট


















