ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

গাংনীতে বাংলাদেশ ও ভারতীয় সেনা বাহিনীর যৌথ সাইকেল র‍্যালী

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যৌথ সাইকেল র‍্যালী করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত ১৫ তারিখ থেকে এ র‍্যালী শুরু হয়। শেষ হবে আগামী ১৯ নভেম্বর।

সেনা বাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল সাইকেল সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায় । সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম এ র‌্যালীতে যোগ দেন। দু’দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন। কুষ্টিয়া থেকে আজ বুধবার সকাল ১০ টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। র‍্যালীটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র‍্যালীটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে । গেদে স্থল বন্দরে ভারতীয় সেনা বাহিনী এ র‍্যালীটি রিসিভ করবেন।

র‍্যালীটি বাংলাদেশের নের্তৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নের্তৃত্বে রয়েছেন কর্ণেল মুহিত সিং। র‍্যালীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ