স্পার্ক সিরিজের নতুন ফোন স্পার্ক ৮ প্রো নিয়ে এলো টেকনো। তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এ ফোনটি লঞ্চ করেছে চীনের শেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। টেকনো স্পার্ক ৮ প্রো শুধু অসাধারণ ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সই দেবে না বরং একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে কাজ করবে বলে দাবি তাদের।
টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স, পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্স ফিচারের সঙ্গে নজরকাড়া ডিজাইন। এতে আছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, এআর শটসের মতো আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারীদের ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া দৈনন্দিন টাস্ক ও দারুণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে অল নিউ গেম লেভেল হেলিও জি৮৫ ফাস্ট অক্টা-কোর চিপ। ফোনটিতে থাকছে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ থাকবে।
সে সঙ্গে ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানে টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে পাঁচ হাজার এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ইউএসবি-টাইপ সি ফাস্ট চার্জার দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম। এছাড়াও রয়েছে সুপার বুস্ট সিস্টেম অপটিমাইজেশন। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
টেকনো মোবাইল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এই ট্রেন্ডি টেকনো স্পার্ক ৮ প্রো নিয়ে এসেছি। জনপ্রিয় টেকনো স্পার্ক লাইনআপের সর্বশেষ এ সংস্করণটির নতুন সব ফিচার ব্যবহারকারীকে এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে। টেকনো স্পার্ক ৮ প্রোর বাজারমূল্য ১৬ হাজার ৯৯০ টাকা। নজরকাড়া ইন্টারস্টেলার ব্ল্যাক ও কমোডো আইল্যান্ড দুটি কালারে পাওয়া যাবে ফোনটি।