আগামী পাঁচ বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পাঁচ লাখ তরুণের ডিজিটাল ট্যালেন্ট বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে-ডিজিটাল ট্যালেন্ট সামিট ২০২১-এ মূল বক্তব্যে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেফরি লিউ এ ঘোষণা দেন। অঞ্চলটির তরুণদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে আসিয়ান ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সেক্রেটারি জেনারেল অব আসিয়ান ফর আসিয়ান পলিটিক্যাল-সিকিউরিটি কমিউনিটি রবার্ট ম্যাথিউস টেনে, আসিয়ান ডিজিটাল সিনিয়র অফিশিয়াল মিটিংয়ের প্রধান মোহাম্মদ মেনটেক, কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চে ভেনডেথ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল স্টাফের প্রধান জেনারেল টিএনআই (পার্ন) ড. মোয়েলদোকো, শ্রীলংকার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকশে, চীনে ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে স্যান্টিয়াগো এল এসইএ রোমানা, থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারি অধ্যাপক সিরিরার্গ সংসিবিলাই, এমডি পিএইচডি।
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেফেরি লিউ ঘোষণা দেন যে ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। সবার জন্য সুবিধাজনক ফলের ভিত্তিতে সম্মিলিত উদ্ভাবনের মাধ্যমে আইসিটি দক্ষতার মাধ্যমে আমরা ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব। হুয়াওয়ে আগামী পাঁচ বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পাঁচ লাখ ডিজিটাল ট্যালেন্ট বিকাশে ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।



















