সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার ১১ ই নভেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস। উক্ত সভায় সকল পরিচালক উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডাররা সভায় কার্যত যোগদান করেন।
২০২০ থেকে ২০২১ আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০% নগদ এবং ২০% (স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।