দেশে প্রথমবারের মতো অফলাইনে উৎসব ১১.১১ ঘোষণা করেছে শাওমি। ক্যাম্পেইনটি শুধু একদিন অর্থাৎ ১১ নভেম্বর সারা দেশে চলবে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে বেশকিছু আকর্ষণীয় অফার।
এর মাধ্যমে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের নির্দিষ্ট ‘মি স্টোর’ থেকে শাওমি স্মার্টফোন ও ট্যাব কেনা যাবে। পাশাপাশি গ্রাহকরা পুরনো ফোন বদলে শাওমির নতুন ফোন কিনতে পারবেন। তবে এ অফার কোনো ই-কমার্স প্লাটফর্মের জন্য প্রযোজ্য নয়।
এ আয়োজন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফ্যানকেন্দ্রিক ব্র্যান্ড হওয়ায় আমরা সবসময় গ্রাহকদের আকর্ষণীয় অফার আর প্রোমোশনাল ক্যাম্পেইন উপহার দিতে চেষ্টা করি। সে কারণেই শাওমি ফ্যানদের জন্য আমরা নতুন চমক হিসেবে রিটেইল পার্টনারদের সঙ্গে একত্রিত হয়ে দেশের সবচেয়ে বড় অফলাইন ক্যাম্পেইন চালু করছি।


















