ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩:২১ অপরাহ্ন

বিশ্বের ১৫ দেশে মিলছে অ্যাপল ফিটনেস প্লাস সাবস্ক্রিপশন

ঘরে থেকে বিভিন্ন শরীরচর্চা প্রোগ্রাম অ্যাপল ফিটনেস প্লাস নয় মাস ধরে যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছিল। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি জানায়, আরো নয়টি দেশে এ সেবা সম্প্রসারণ করা হচ্ছে। খবর গিজমোচায়না।

অ্যাপল ফিটনেস প্লাস সেবায় ১১টি ভিন্ন শরীরচর্চার ওপর কয়েক ডজন ক্লাস রয়েছে। সেখানে প্রশিক্ষকরা ব্যবহারকারীদের ৫ মিনিট থেকে ৪৫ মিনিটের বিভিন্ন ক্লাস নিচ্ছেন।

প্রতি সপ্তাহেই নতুন ওয়ার্কআউটের ভিডিও দেয়া হচ্ছে। অ্যাপল ফিটনেস প্লাসের সেবার মধ্যে রয়েছে টাইম টু ওয়াক, গাইডেড মেডিটেশন ও অন্যান্য শরীরচর্চা কর্মসূচি।

অ্যাপলের ফিটনেস প্রোগ্রামটির সাবস্ক্রিপশন সেবা যেসব দেশে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে—অস্ট্রিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মেক্সিকো, পর্তুগাল, রাশিয়া, সৌদি আরব, স্পেন, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ