ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

২০৩০ সালের মধ্যে হাজারেরও বেশি পারমাণবিক বোমা বানাবে চীন

চীন তাদের পরমাণু অস্ত্র নির্মাণ প্রকল্পকে শক্তিশালী করছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশটি এক হাজারেরও বেশি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

‘মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) ২০২১’ নামের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগন।

প্রতিবেদনে পেন্টাগন জানিয়েছে, ২০২০ সাল থেকে পারমাণবিক প্রকল্প উন্নয়নে বড় মাত্রায় বিনিয়োগ শুরু করেছে চীন। ওই বছর দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ২০৩০ সালের মধ্যে ৪০০ পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নিয়েছিল।

চলতি বছর চীন উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে পেন্টাগন।

এই খাতে দেশটি প্রচুর অর্থ বিনিয়োগ করছে উল্লেখ করে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ বোমা উৎক্ষেপণের জন্য জল-স্থল ও আকাশপথে প্ল্যাটফরম নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করছে চীন।’

পারামাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মানের পাশাপাশি, জাতীয় সেনাবাহিনী চায়না’স পিপলস লিবারেশন আর্মির সদস্যসংখ্যাও বাড়াচ্ছে দেশটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ