টসটা গুরুত্বপূর্ণ, আগের ম্যাচ শেষেই বলেছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। পাকিস্তানের কাছে হেরে কোণঠাসা ভারতের কাছে এ ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ, অন্তত সমীকরণ এড়াতে চাইলে।
গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ টসে হারল ভারত। তবে এরপর যা হলো, তাতে টসের গুরুত্বটা থাকল না আর। দল করল তথৈবচ ব্যাটিং, কম পুঁজি নিয়ে বোলাররাও লড়তে পারলেন না ভারতের। যার ফল, দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ। নিউজিল্যান্ডের কাছে ভারত হারল ৮ উইকেটে।