ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

২৩ শিল্প প্রতিষ্ঠান পেলো বঙ্গবন্ধু শিল্প পুরস্কার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হ‌য়। ৭ ক্যাটাগরিতে ২৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কারগুলো তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া।

অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট। এছাড়াও দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেওয়া হয়।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি, হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি।

এর আগে চলতি বছরের ২৭ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ