ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত

বিশ্বজুরে মহামারি করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৫৩৫ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৯১ জন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ২০০ জন এবং নতুন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ২৮ হাজার ৪৪ জন।

করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৭৮ হাজার ২৫১ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫৬৮ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ