ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন

বিশ্বে একদিনে করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৫৫ জনের শরীরে। আগের দিনের তুলনায় মৃত্যু তিন শতাধিক এবং শনাক্ত প্রায় ৪০ হাজার বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারস- এর সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৪৯ লাখ ৩৭ হাজার ৫১০ জনে এবং শনাক্ত ২৪ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় ১ হাজার ৯৯৮ জন মারা গেছেন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ১২৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ৫১ হাজার ৬৯২ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ