বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ কথা বলেছেন।
তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাস প্রতিটি মানুষের অধিকার। বিশ্বের সব মানুষের নিরাপদে নিজেদের উৎসব পালনের অধিকার রয়েছে। বিগত দিনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।