চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন অভিনীত থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের সিনেমা ‘কাগজ’ এর শুটিং প্রায় শেষের পথে। এরইমধ্যে ছবিটির ৮০ ভাগ অংশের কাজ শেষ হয়েছে বলে জানা যায়। ছবিটি পরিচালিত করছেন জুলফিকার জাহেদী।
ছবিটির ব্যাপারে নির্মাতা জানান, সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। এরই মধ্যে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে।
চিত্রনায়ক ইমন জানান, ‘আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন।’
আইরিন জানান, ‘রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্ব পুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি বাংলাদেশে নতুন প্রজন্মের দর্শকদের মাঝে মাইলফলক হিসেবে স্থান করে নেবে।’
সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা মম ও এলিনা শাম্মী, শশী আফরোজা, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।