শক্তিশালী উরুগুয়েকে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
শুক্রবার ভোরে মানায়াসের অ্যারেনা দা অ্যামাজোনিয়ায় এই চার গোলের মধ্যে একটি আছে নেইমারের। আর গোল করিয়েছেন দুটি।
এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে চলে গেলো। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে উরুগুয়ে।