ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ৪৮ লাখ ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। একই সাথে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৭৮ লাখের ওপরে।

আজ সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৩ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ২৮১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৮ লাখ ৫১ হাজার ৫০৯ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ১৩ হাজার ২২৮ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৬৪৫ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ৯১৮ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬৮৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ